ফিচার সংবাদ

ফিচার

সংরক্ষিত আসনের এমপিদের এলাকা নিয়ে সংসদে প্রশ্ন
সংরক্ষিত আসনের এমপিদের এলাকা নিয়ে সংসদে প্রশ্ন

সংরক্ষিত মহিলা আসনের সংসদীয় এলাকা নিয়ে সংসদে প্রশ্ন উঠেছে। বিরোধী দলের সংসদ সদস্যদের আসনে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপিদের দায়িত্ব দেওয়া হয়েছে দাবি করে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন এমন প্রশ্ন তোলেন। বিএনপি বিরোধী দলের আসনে তাদের নারী এমপিদের দায়িত্ব দেওয়ার মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা তৈরি করতে চান কি না, সেই প্রশ্নও তোলেন বিরোধী দলের এই এমপি। তার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের জন্য কোনো সুনির্দিষ্ট আঞ্চলিক নির্বাচনি এলাকা নেই; পুরো বাংলাদেশেই তারা সংসদীয় দায়িত্ব পালন করতে পারেন।

সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে আখতার হোসেন প্রসঙ্গটি তোলেন। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল সভাপতিত্ব করেন।

জুলাই গণঅভ্যুত্থান: স্বজনহারাদের জীবনে শুধুই হাহাকার
জুলাই গণঅভ্যুত্থান: স্বজনহারাদের জীবনে শুধুই হাহাকার

বিশ্ব সংবাদ

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘনের দায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। অভিযোগে বলা হয়, তিনি এক রাজনৈতিক মধ্যস্থতাকারীর কাছ থেকে প্রায় ২৭ কোটি ওন (প্রায় ১ লাখ ৭৯ হাজার ৮০০ মার্কিন ডলার) মূল্যের জনমত জরিপ সেবা বিনামূল্যে গ্রহণ করেছিলেন।

সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সিউলের একটি জেলা আদালত রায়ে উল্লেখ করেছেন, ইউন কোনও অর্থ পরিশোধ না করে মোট ১৪টি জনমত জরিপের সুবিধা নিয়েছিলেন, যা রাজনৈতিক তহবিল সংক্রান্ত আইন ভঙ্গের শামিল।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, পরে ওই সুবিধার প্রতিদান হিসেবে একজন সাবেক সংসদ সদস্যের দলীয় মনোনয়ন নিশ্চিত করতে নিজের রাজনৈতিক প্রভাব ব্যবহার করেন ইউন। তবে তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছেন। তার দাবি, তিনি কখনও এমন জরিপের অনুরোধ করেননি এবং এর বিনিময়ে কাউকে কোনও প্রতিশ্রুতিও দেননি।

এই রায়টি সাবেক ফার্স্ট লেডি কিম কোন-হিকে ঘিরে আগের কয়েকটি আদালতের সিদ্ধান্ত থেকে ভিন্ন। পূর্ববর্তী রায়গুলোতে বলা হয়েছিল, সংশ্লিষ্ট জরিপ সেবার সঙ্গে কোনও পারস্পরিক সুবিধা বা বিনিময়ের সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি।

তবে সর্বশেষ এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে বলে আদালত জানিয়েছেন।

৬৫ বছর বয়সী ইউন সুক-ইওল বর্তমানে একাধিক আইনি মামলার মুখোমুখি। ২০২৪ সালে স্বল্প সময়ের জন্য সামরিক আইন জারির ঘটনাকে কেন্দ্র করে অভ্যুত্থানের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন। ওই মামলায় চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, যার বিরুদ্ধে তিনি ইতোমধ্যে আপিল করেছেন।

এ ছাড়া গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে আরেকটি মামলার রায় বহাল রাখে। ওই মামলায় তাকে গ্রেপ্তারের চেষ্টা ব্যাহত করার অভিযোগে সাত বছরের কারাদণ্ড বহাল রাখা হয়েছে।

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

ইমাম খতিবদের সতর্ক থাকার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

সম্প্রতি একটি প্রতারক চক্র ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের নাম ও পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে…

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘনের দায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। অভিযোগে বলা হয়, তিনি এক রাজনৈতিক মধ্যস্থতাকারীর কাছ থেকে প্রায় ২৭…

সংরক্ষিত আসনের এমপিদের এলাকা নিয়ে সংসদে প্রশ্ন

সংরক্ষিত মহিলা আসনের সংসদীয় এলাকা নিয়ে সংসদে প্রশ্ন উঠেছে। বিরোধী দলের সংসদ সদস্যদের আসনে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপিদের দায়িত্ব দেওয়া হয়েছে দাবি করে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন এমন…

জুলাই গণঅভ্যুত্থান: স্বজনহারাদের জীবনে শুধুই হাহাকার

২০২৪ সালের ১৮ জুলাই ঢাকা মেডিকেল কলেজে স্বামীর লাশের সামনে দাঁড়িয়ে হাতজোড় করে এই কথাগুলো বলছিলেন মারিয়া সুলতানা রাখি। কখনো তিনি অঝোরে কাঁদছিলেন, আবার কখনো ক্ষোভে ফেটে পড়ছিলেন। আন্দোলনে গিয়ে…

বিশ্বকাপে বেলিংহ্যামের দাপট ইংল্যন্ডের ভাগ্য কি ফেরাতে পারবে?

২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডের সাফল্যের সবচেয়ে বড় কারিগরদের একজন জুড বেলিংহ্যাম। গোল, অ্যাসিস্ট এবং বড় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে থ্রি লায়ন্সকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই মিডফিল্ডার। টুর্নামেন্টের শুরুতেই ক্রোয়েশিয়ার বিপক্ষে…